সংখ্যালঘু মুখই কি আজ বাংলার রাজনীতির সবচেয়ে বড় অস্ত্র? ভোটার তালিকা সংশোধন (SSR) ঘিরে বিতর্ক, ‘ব্যাকডোর NRC’-র আশঙ্কা, ‘ইনফিলট্রেটর’ তত্ত্ব, ক্রমবর্ধমান ধর্মীয় মেরুকরণসব মিলিয়ে পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচনের আগে রাজনীতির পারদ চড়ছে দ্রুত। বিজেপির লক্ষ্য কি সংখ্যালঘু ভোটের সংখ্যা কমানো? ‘বাংলাদেশি’ তকমা কি স্থানীয় মুসলিমদের ভোটাধিকার প্রশ্নের মুখে ফেলছে? মুসলিম ভোট কি ভাঙনের পথে আর সেই ভাঙনের রাজনৈতিক লাভ কার ঝুলিতে? AIMIM বা সিদ্দিকি ফ্যাক্টর কি কার্যত তৃণমূলের ভোট কাটছে? খোলাখুলি ও ঘুরপথে ধর্মকে হাতিয়ার করে রাজনীতি কি আরও বিপজ্জনক হয়ে উঠছে? প্রশ্ন করছি পরঞ্জয়ের প্রথম পর্বে প্রবীণ সাংবাদিক তিমির বসুর সঙ্গে আলোচনায় উঠে এল এমন কিছু প্রশ্ন, যা অস্বস্তিকর হলেও এড়িয়ে যাওয়ার নয়। পরঞ্জয় গুহঠাকুরতার সঞ্চালনায় এই পর্বে বিশ্লেষিত হয়েছে ভোটার তালিকা বিতর্ক থেকে মন্দির–মসজিদ রাজনীতির প্রতিযোগিতা, সংখ্যালঘু মুখের রাজনৈতিক ব্যবহার এবং ১৯৪০-এর দশকের পর বাংলায় ফের সাম্প্রদায়িক মেরুকরণের সম্ভাবনা। রাজনীতির এই লড়াই কি কেবল ক্ষমতার, না কি নাগরিক অধিকার ও গণতন্ত্রের ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন তুলে দিচ্ছে?
পুরো আলোচনা দেখুন। মত জানান। আলোচনা ছড়িয়ে দিন।
Is the Minority Face the Most Powerful Political Weapon in Bengal Today?
As West Bengal heads toward the upcoming Assembly elections, the political temperature is rising rapidly. Controversies surrounding the Special Summary Revision (SSR) of the voter list, fears of a “backdoor NRC,” the theory of “infiltrators,” and growing religious polarisation have together created a charged political climate. Is the BJP’s strategy aimed at reducing the minority vote? Is the “Bangladeshi” label being used to place the voting rights of local Muslims under scrutiny? Is the Muslim vote fragmenting—and if so, who stands to gain politically? Are factors like AIMIM or the Siddiqui leadership effectively cutting into Trinamool Congress votes?
And is the overt and covert use of religion as a political tool making electoral politics more dangerous? These are uncomfortable questions, but ones that cannot be ignored. In the first episode of Proshno Korchi Paranjoy, veteran journalist Timir Basu joins Paranjoy Guha Thakurta for an in-depth discussion that critically examines these issues. The episode analyses controversies around voter lists, the competition between temple and mosque politics, the strategic deployment of minority faces, and the renewed possibility of communal polarisation in Bengal—unseen at this scale since the 1940s. Is this political battle only about power, or does it raise deeper concerns about citizenship, voting rights, and the future of democracy? Watch the full discussion. Share your views. Join the conversation.